জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এর স্থানীয় সরকার শাখার আওতাধীন ইউনিয়ন পরিষদসমূহে ১৪ তম গ্রেডের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে জনবল নিয়োগের লক্ষ্যে পরিচালিত লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।
সর্বমোট ০৯টি শূন্যপদের বিপরীতে ১১৪৩ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচী নিম্নরূপ:
ইতিমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে আবেদনকারীগণের নিকট প্রবেশপত্র ডাউনলোডের জন্য SMS প্রেরণ করা হয়েছে। প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ