বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)-এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখে সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
পদের নাম: পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল), ডিসওয়াসার (ক্যাজুয়াল) এবং স্টোর হেলপার (ক্যাজুয়াল)
উপস্থিত হওয়ার তারিখ ও সময়: ২২ জুলাই এবং ২৩ জুলাই ২০২৬ (সকাল ১০:০০ টা এবং দুপুর ০২:০০ টা পদভেদে সময় ভিন্ন)
উপস্থিত হওয়ার স্থান: বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. ০২ কপি পাসপোর্ট ও ০২ কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি।
২. প্রাথমিক আবেদনপত্র ও এডমিট কার্ডের কালার প্রিন্ট কপি।
৩. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি ও ০২ সেট সত্যায়িত ফটোকপি।
৪. নাগরিকত্ব সনদপত্রের মূলকপি ও ০২ সেট সত্যায়িত ফটোকপি।
৫. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূল কপি ও ০২ সেট সত্যায়িত ফটোকপি।
৬. অভিজ্ঞতার সনদ এবং কোটা সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: