বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র তালিকা এবং আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্ধারিত তারিখে যোগ্য প্রার্থীদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পরীক্ষার তারিখ: ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০টা হতে ১১:০০টা পর্যন্ত
মোট পরীক্ষার্থী সংখ্যা: ১,৩৬,৫০৬ জন
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলি:
১. প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ১০:০০টায় কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে।
২. প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। প্রবেশপত্র ১৭ জুলাই ২০২৬ সকাল ৮:৩০ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
৩. পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
৫. শ্রুতিলেখকের প্রয়োজন হলে ১৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: