কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার অধীনে ২৭তম বিসিএস (কৃষি) ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট তারিখ ও সময়ে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।
পদের নাম: কৃষি সম্প্রসারণ অফিসার
মোট সংখ্যা: ১৪ জন
যোগদানের তারিখ: ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার)
সময়: সকাল ৯.০০ টা
স্থান: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
আবেদন ও প্রয়োজনীয় শর্তাবলী:
১. কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
২. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্টাম্পে যৌতুক না নেওয়া এবং না দেওয়া সংক্রান্ত বন্ড সম্পাদন করতে হবে।
৩. সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র যোগদানের সময় অবশ্যই দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ