বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি.-এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ জুলাই ২০২৬ তারিখে নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদের নাম: অপারেশন্স আ্যাসিস্ট্যান্ট (রুট এন্ড ফুয়েল) এবং সিডিউলিং আ্যাসিস্ট্যান্ট (প্ল্যানিং এন্ড সিডিউলিং)।
পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৬, রোজ শনিবার।
পরীক্ষার সময়: দুপুর ০২:৩০ টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার কেন্দ্র: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কাওলার, কুর্মিটোলা, ঢাকা।
প্রবেশপত্র ডাউনলোড: প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: প্রার্থীদের অবশ্যই বেলা ০১:৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ