দেশের বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের বেশ কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার তথ্য:
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাসমূহের ১৩ জুলাই, ১৫ জুলাই এবং ১৬ জুলাই ২০২৬ তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা অন্তর্ভুক্ত।

আওতাভুক্ত জেলাসমূহ:
চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার সকল কেন্দ্রের পরীক্ষা এই স্থগিতাদেশের আওতায় থাকবে।

পরীক্ষার নতুন সময়সূচি:
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন জেলাগুলো ব্যতীত দেশের অন্যান্য সকল জেলার পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন