পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের শূন্যপদসমূহে সহকারী শিক্ষক নিয়োগের নিমিত্ত অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচীও একই সাথে ঘোষণা করা হয়েছে।
পদের নাম: সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা, পদার্থ বিজ্ঞান, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
মৌখিক পরীক্ষার তারিখ: ১১ জুলাই, ২০২৬ খ্রি.
মৌখিক পরীক্ষার সময়: দুপুর ৩:০০ টা
পরীক্ষার স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
২. সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৩. সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি (সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবিসহ সিলযুক্ত) জমা দিতে হবে।
৪. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ