দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একটি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক)
পদ সংখ্যা: ১৮টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
যোগদানের নিয়মাবলী ও শেষ তারিখ:
নির্বাচিত প্রার্থীদের আগামী ২২-০৭-২০২৬ খ্রি. তারিখের মধ্যে মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ৯২-৯৩ মহাখালী বা/এ, ঢাকা-১২১২ বরাবর আবশ্যিকভাবে যোগদান পত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় শর্তাবলী:
১. যোগদানের সময় নিজ ব্যবস্থাপনায় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে, যেখানে ডোপ টেস্ট বাধ্যতামূলক।
২. নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে গণ্য হবেন।
৩. পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।
৪. নিয়োগপ্রাপ্তদের অধিদপ্তরের প্রধান কার্যালয়, জেলা বা উপজেলা কার্যালয়ের যেকোনো কর্মস্থলে চাকুরি করতে বাধ্য থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: