"সরকারি চাকরি মানেই লাখ লাখ টাকা আর দিনরাত গাদাগাদা বই মুখস্থ করা"— এই ভুল ধারণাটি ভেঙে দিতে আমরা নিয়ে এসেছি এক যুগান্তকারী সমাধান।

গত ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনপ্রিয় চাকরির অ্যাপ Jobs Exam Alert এবং 'জব'স পাসওয়ার্ড' বইয়ের সিরিজের মাধ্যমে আমরা লাখো চাকরিপ্রার্থীর স্বপ্ন পূরণের সঙ্গী হয়েছি। দীর্ঘদিনের এই অভিজ্ঞতায় আমরা দেখেছি, মেধা থাকার পরও শুধু সঠিক গাইডলাইনের অভাবে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে। তাই এবার অনলাইনে নয়, আপনাদের হাত ধরে সরাসরি সফলতার চূড়ায় পৌঁছে দিতে আমরা বগুড়ায় নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ফিজিক্যাল কোচিং মডেল— Job Aid এর Confirm Job Batch! বগুড়ার সফলতার পরে আমাদের টার্গেট থাকবে বিভাগীয় শহর গুলোতে।

আমাদের মূল ফোকাস: ১৪ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরি।

গাইডলাইনে কারা থাকছেন?

আপনাকে সঠিক পথ দেখাতে কোর্সের শিক্ষক হিসেবে থাকছেন বিসিএস ক্যাডারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। যারা নিজেরা সফলতার এই দুর্গম পথ পাড়ি দিয়েছেন, তারাই আপনাকে শেখাবেন চাকরি পাওয়ার বাস্তব ও কার্যকরী কৌশল!

এর পাশাপাশি, আমাদের নিজস্ব টিম থেকে সার্বক্ষণিক গাইড করার জন্য থাকবেন স্পেশাল মেন্টর। ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত হওয়া বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন গভীরভাবে বিশ্লেষণের মাধ্যমে তারা আপনাকে দেখিয়ে দেবেন— একটি অধ্যায়ের ঠিক কোন অংশটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কীভাবে পড়লে দ্রুততম সময়ে পুরো সিলেবাস কভার করা সম্ভব। শুধু তাই নয়, কোনো বিষয় বা অধ্যায় আপনার কাছে কঠিন মনে হলে, সেটি কীভাবে  সহজ করে আয়ত্ত করা যায়, সে বিষয়েও তারা দেবেন পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

গতানুগতিক কোচিং সেন্টার থেকে আমরা কেন আলাদা?

অন্যান্য জায়গায় শিক্ষকরা শুধু লেকচার দিয়ে চলে যান, কিন্তু আমরা আপনাকে "শিখিয়ে ছাড়ব"!

  • হাতে-কলমে শেখার চ্যালেঞ্জ: ক্লাসে আপনাকে একটি গণিতের নিয়ম শেখানো হলে, সাথে সাথেই সেই নিয়মের ৫টি অঙ্ক আপনাকে দিয়ে করানো হবে। আপনি সত্যিই বুঝলেন কি না, তা যাচাই করা হবে। আটকে গেলে শিক্ষক নিজে আপনার পাশে দাঁড়িয়ে সমাধান করে দেবেন।
  • নিবিড় পরিচর্যা: এখানে আপনাকে সপ্তাহে ৫ দিন এবং প্রতিদিন ৪-৫ ঘণ্টা আমাদের কোচিং সেন্টারে পড়ার জন্য সময় দিতে হবে।
  • পড়ার পড়া ক্লাসেই শেষ: ৫ দিনের পড়ার ওপর ভিত্তি করে সপ্তাহে ২ দিন থাকবে বিশেষ রিভিশন। 
  • সেরা পরিবেশ: পড়াশোনায় যেন একঘেয়েমি না আসে, সে জন্য থাকছে সম্পূর্ণ এসি রুমসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা।

 ৬ মাসের "জিরো টু হিরো" রোডম্যাপ:

  • প্রথম ৩ মাস: বেসিক থেকে শুরু করে কোর্সের মূল বিষয়গুলো এমনভাবে শেষ করানো হবে যেন আপনার ফাউন্ডেশন একদম মজবুত হয়ে যায়।
  • শেষ ৩ মাস: শুরু হবে আসল যুদ্ধ! চলমান সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের ওপর পরীক্ষা নিয়ে এবং আপনার রিয়েল লাইফের সরকারি চাকরির পরীক্ষার পারফরম্যান্স থেকে আমরা বের করব আপনার দুর্বলতাগুলো কোথায়। আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন বা কোথায় আটকে যাচ্ছেন—সেগুলো ধরে ধরে ১০০% সমাধান করা হবে।

আমাদের চ্যালেঞ্জ ও ১০০% মানি-ব্যাক গ্যারান্টি!

সম্প্রতি আমাদের গাইডলাইন অনুসরণ করে ৫ জন প্রার্থীর মধ্যে ২ জনের চূড়ান্ত চাকরি হয়েছে এবং ১ জন ৩টি ভাইভা পর্যন্ত পৌঁছেছে! এই সফলতার আত্মবিশ্বাস থেকেই আমরা দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ: আমাদের কোর্স শেষ করার পর আমরা যদি আপনাকে কমপক্ষে ৫টি চাকরির পরীক্ষায় টেকার মতো যোগ্যতা তৈরি করে দিতে না পারি, তবে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে!

 শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম এইচএসসি (HSC) পাস! তাই যারা বর্তমানে অনার্সে অধ্যয়নরত আছেন, তারাও নির্দ্বিধায় এই কোর্সটি করার সুযোগ পাবেন। একবার ভেবে দেখুন তো, অনার্স পাস করার আগেই যদি আপনার পকেটে একটি সরকারি চাকরি থাকে, তাহলে ব্যাপারটা কেমন হবে?

⚠️ বিশেষ সতর্কতা: টাকা থাকলেই ভর্তি হওয়া যাবে না!

আমরা এখানে গতানুগতিক কোচিং ব্যবসা করতে আসিনি, আমরা এসেছি একটি "সাকসেস রেকর্ড" তৈরি করতে।

  • আসন সংখ্যা সীমিত: একটি ব্যাচে মাত্র ৫০ জন সুযোগ পাবেন।
  • ভর্তির যোগ্যতা: যারা আসলেই সিরিয়াস, শুধু তারাই আবেদন করবেন। আগ্রহী প্রার্থীদের বাংলা এবং ইংরেজি বিষয়ের ওপর একটি করে অধ্যায়ের উপরে 'মিনি টেস্ট' দিয়ে উত্তীর্ণ হয়ে তবেই ভর্তি হতে হবে।

লাখ লাখ টাকা খরচ করে জীবন নষ্ট করার দিন শেষ। সঠিক গাইডলাইন পেলে মাত্র ৩ মাসের প্রস্তুতি আর একটি বই পড়েই নিজের মেধার জোরে বৈধভাবে চাকরি পাওয়া সম্ভব!

আর দেরি কেন? আজই আবেদন করুন!

আবেদনের পর আমাদের এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে দেবে। আমাদের সম্পূর্ণ সিস্টেম ভালো লাগলে আপনি কোর্সে ভর্তি হতে পারবেন।  

আবেদন লিংকঃ

https://forms.gle/3mc8jmjCUxMEmbFV8

 আমাদের ঠিকানা: সাইবারটেক বিল্ডিং (৩য় তলা), সোনালী ব্যাংকের পশ্চিম পাশে, কামারগাড়ি, বগুড়া।

সঠিক সিদ্ধান্তই পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে। আসুন, একসাথে স্বপ্ন পূরণের যাত্রা শুরু করি!

বেকারত্বের ভয়কে চিরতরে বিদায় জানাতে— বগুড়ায় শুরু হচ্ছে কনফার্ম জব ব্যাচ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন