বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর অফিস সহায়ক পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশিত হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: অফিস সহায়ক
মৌখিক পরীক্ষার তারিখ: ১৪ জুলাই ২০২৬
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
প্রয়োজনীয় নির্দেশনাবলী:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব এবং চারিত্রিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি, প্রবেশপত্র এবং ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদ সাথে রাখতে হবে।
প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ