স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক একটি নিয়োগপত্র জারি করা হয়েছে। এই নিয়োগপত্রের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বেতনস্কেল হবে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী টাকা: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)।
যোগদান তারিখঃ ১৯ জুলাই ২০২৬ তারিখ
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
- যোগদানের সময় ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনপত্র (Online Copy) এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ সনদের সত্যায়িত ০১ (এক) কপি জমা দিতে হবে।
- সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্টের রিপোর্ট যোগদানের সময় দাখিল করতে হবে।
- পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে যোগদানের সময় দাখিল করতে হবে।
- ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া সংক্রান্ত অঙ্গীকারপত্র জমা দিতে হবে।
- যোগদানের সময় সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত ঘোষণাপত্র দাখিল করতে হবে।
- শিক্ষানবিশকাল হবে ০২ (দুই) বছর।
- যোগদানপত্র উপসচিব (প্রশাসন অধিশাখা), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (ভবন নম্বর: ০৭, কক্ষ নম্বর: ৬১৮) বরাবর দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ