মোংলা বন্দর কর্তৃপক্ষের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত পদের পরীক্ষা আগামী ১১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পদের নামসমূহ: সহকারী প্রকৌশলী (তড়িৎ), চিকিৎসা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মকর্তা।
পরীক্ষার তারিখ: ১১ জুলাই ২০২৬
পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা।
প্রবেশপত্র সংগ্রহ ও অন্যান্য তথ্য: যোগ্য প্রার্থীগণ তাদের ইউজার আইডি, মোবাইল নম্বর অথবা ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। প্রবেশপত্র সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য অফিস চলাকালীন (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত) ০১৯৫২-২০১২১৪ ও ০১৩২৯-৬৯৯১০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ