ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-তে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অপেক্ষমাণ তালিকা থেকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগদান করতে বলা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
যোগদানের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৪ খ্রি. তারিখের মধ্যে।

যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রবেশপত্র ও আবেদনপত্রের সত্যায়িত কপি।
৩. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা।
৪. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট।
৫. সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত থাকলে তার অব্যাহতিপত্র।

অন্যান্য তথ্য:
নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ হতে ০৬ মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হলে নিয়োগ স্থায়ী করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিয়োগপত্র প্রকাশ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন