শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর পিজিডিসিএস ও পিজিডিআইএম ২০২৫ জুলাই সেশনের ২য় পর্বের চূড়ান্ত পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার বিবরণ: পিজিডিসিএস ও পিজিডিআইএম কোর্সের ২য় পর্বের পরীক্ষাগুলো আগামী ১০ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ২৪ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

পরীক্ষার সময় ও স্থান: বিআইএম-এর ঢাকা ক্যাম্পাসে পিজিডিসিএস (PGDCS) কোর্সের পরীক্ষা প্রতিদিন সন্ধ্যা ০৭:৩০ মিনিটে এবং পিজিডিআইএম (PGDIM) কোর্সের পরীক্ষা রাত ০৯:০০ মিনিটে অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষার্থীদের অবশ্যই বিআইএম প্রদত্ত নিজস্ব আইডি কার্ড এবং পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। আইডি কার্ড এবং প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষার কক্ষ নম্বর পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) পরীক্ষার সময়সূচী প্রকাশ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন