বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিস্টেম এনালিস্ট (৫ম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে ১ জন এবং অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ২ জনসহ মোট ৩ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীদের সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রার্থীদের নিয়োগ প্রদান করবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্তৃক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন