বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC) জেলা জজ ও অধস্তন আদালতসমূহে নিয়োগের লক্ষ্যে গত ২২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
পদের নাম ও পরীক্ষার্থীর সংখ্যা: বেঞ্চ সহকারী (মোট ৮০৫ জন উত্তীর্ণ)
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ০৬ জুলাই ২০২৬ হতে ১৫ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০.০০ ঘটিকা এবং দুপুর ০১.০০ ঘটিকা হতে শুরু হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় নির্দেশনাবলী:
১. প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে কমিশন সচিবালয়ে উপস্থিত হতে হবে।
২. মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র, মূল জাতীয় পরিচয়পত্র, এক সেট সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
৩. বিজ্ঞপ্তিতে উল্লিখিত 'আদালতভিত্তিক পছন্দক্রম নির্বাচনী ফরম' যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ