জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. জুনিয়র টেকনিশিয়ান - ০১ জন
২. মিউজিয়াম এ্যাটেনডেন্ট - ০১ জন
যোগদানের সময়সীমা:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সশরীরে উপস্থিত হয়ে যোগদান সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলি:
চাকরিতে যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ, ডোপ টেস্ট রিপোর্ট, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি এবং নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের চাকুরীতে যোগদানের তারিখ হতে ৬ (ছয়) মাস শিক্ষানবিস হিসেবে থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: