নির্বাচন কমিশন সচিবালয় পরীক্ষার সময়সূচি ২০২৬  নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের ((ecs exam date 2026) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ডাটা এন্ট্রি অপারেটর - ৪৬৮টি

পরীক্ষার তারিখ: ১০ জুলাই ২০২৬

পরীক্ষার সময়: সকাল ১০.০০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত

পরীক্ষার কেন্দ্রসমূহ: শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজ, ঢাকা।

প্রবেশপত্র ডাউনলোড: পরীক্ষার্থীরা ০৬ জুলাই ২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনা:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি অবশ্যই সাথে আনতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৬৮ পদে নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন