বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহী কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ২০তম গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম: অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী।

মৌখিক পরীক্ষার সময়সূচী:
তারিখ: ২৯ জুন ২০২৬
সময়: সকাল ১০:০০ টা থেকে
স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনাবলী:
১. মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল সনদ/কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
২. সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
৪. পরিচ্ছন্নতা কর্মী পদে উত্তীর্ণ হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে হরিজন সম্প্রদায় সম্পর্কিত প্রত্যয়ন দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন