জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা-এর সাধারণ প্রশাসনের অধীন ১৬তম গ্রেডের একটি পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় বাছাই কমিটি, খুলনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৮টি পদ)

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২৮ জুন ২০২৬ তারিখ, সকাল ০৯.০০ ঘটিকা।

মৌখিক পরীক্ষার নির্দেশনা: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি সাথে রাখতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং কোটা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সাথে আনতে হবে। এছাড়া সকল সনদের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরার চাকরির ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন