পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য পদে জনবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। একাডেমীর সহকারী পরিচালক পদের বিপরীতে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম: সহকারী পরিচালক
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ জুলাই, ২০২৬ খ্রি. তারিখ পূর্বাহ্নে মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার দপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় তথ্যাবলী ও শর্তাবলী:
১. নিয়োগপ্রাপ্তদের বগুড়া জেলার সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত সনদপত্র দাখিল করতে হবে।
২. ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া হতে সংগৃহীত ‘ডোপ টেস্ট’ রিপোর্ট জমা দিতে হবে।
৩. চাকুরিতে যোগদানের সময় “যৌতুক দেবেন না এবং নেবেন না” মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
৪. কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অব্যাহতিপত্র দাখিল করতে হবে।
৫. প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্তরা ০৬ মাস শিক্ষানবিস হিসেবে বিবেচিত হবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ