পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগের আওতায় অপেক্ষমাণ প্যানেল হতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এ বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। নিম্নে পদ ও মনোনীত প্রার্থীর সংখ্যা উল্লেখ করা হলো:
মনোনীত প্রার্থীগণকে তাদের আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ও বর্তমান ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে। নিয়োগপত্রের বর্ণিত শর্তসমূহ প্রার্থীদের নিকট গ্রহণযোগ্য হলে আগামী ০১-০৭-২০২৬ তারিখ অফিস চলাকালীন (সকাল ৯:০০ হতে বিকাল ৪:০০-টা পর্যন্ত) নিয়োগপত্রে বর্ণিত কর্মস্থলে লিখিত যোগদানপত্র দাখিলের মাধ্যমে কাজে যোগদান করতে হবে।
যদি কোনো প্রার্থী ডাকযোগে নিয়োগপত্র না পান, তাহলে ২৯-০৬-২০২৬ তারিখ (সোমবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে জিটিসিএল-এর নিয়োগ ও প্রশিক্ষণ ডিপার্টমেন্ট, এইচআর ডিভিশন, লেভেল-১০, প্লট নং: এফ-১৮/এ, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা-১২০৭-এ যোগাযোগ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ