বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ড্রাইভার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম: ড্রাইভার
যোগদানের সময়সীমা: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে আগামী ০১ জুলাই ২০২৬ থেকে ০৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, তথ্য ভবন (লেভেল-১৩ ও ১৪), ১১২ সার্কিট হাউজ রোড, রমনা, ঢাকা।
গুরুত্বপূর্ণ তথ্য: নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। যোগদানের সময় প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সাথে নিয়ে আসতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ