বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সাবেক সুরক্ষা সেবা বিভাগ) অধীন কারা অধিদপ্তরের “ডিপ্লোমা নার্স” (১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

পূর্বে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে মোট ৫৫ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।

মনোনীত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণার পর করা হবে। কোনো অসত্য তথ্য, দুর্নীতি বা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

কর্ম কমিশন প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সাবেক সুরক্ষা সেবা বিভাগ) অধীন কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন