বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের ১৬-২০তম গ্রেডের ১৩টি শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশক্রমে উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম অনুসারে তালিকা প্রকাশ করা হয়েছে।
পরবর্তী করণীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
১. নির্বাচিত প্রার্থীদের আগামী ৩০ তারিখের মধ্যে প্রধান বিদ্যুৎ পরিদর্শক বরাবর ২ (দুই) সেট 'প্রাক-চাকুরি বৃত্তান্ত যাচাই ফরম' এবং ০৪ (চার) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।
২. উক্ত ফরমটি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.ocei.gov.bd) এর ডাউনলোড অপশনে পাওয়া যাবে।
৩. নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্ট সম্পন্ন করতে হবে।
৪. স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং প্রাক-চাকুরি বৃত্তান্ত যাচাইয়ের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হবে।
উল্লেখ্য যে, পরবর্তীকালে কোনো প্রার্থীর কাগজপত্রের ঘাটতি, তথ্য গোপন বা ভুল প্রমাণিত হলে তার সুপারিশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ