জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদের বাছাই (Screening) পরীক্ষার তারিখ, সময়সূচি এবং কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড)

পরীক্ষার ধরন: ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণ সময় ১ ঘণ্টা।

পরীক্ষার বিষয় ও মান বণ্টন: বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান-২৫ এবং সাধারণ জ্ঞান-২৫ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।

পরীক্ষার সময় ও নির্দেশাবলি: পরীক্ষার্থীদের দুপুর ২:৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর পরে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রবেশপত্র: প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

জরুরি সতর্কতা: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই-পুস্তক, ব্যাগ, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন কান খোলা রাখতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন