বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটের “ব্যক্তিগত কর্মকর্তা” (১১তম গ্রেড) পদে অনলাইনে আবেদনকারী ৬০০ জন প্রার্থীর লিখিত পরীক্ষার কেন্দ্র, সময়সূচি এবং নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে।
এই পরীক্ষাটি ২৮-০৬-২০২৬ (রবিবার) তারিখে বেলা ১২:০০টা থেকে ১:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র হলো: শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
লিখিত পরীক্ষাটি ১০০ নম্বরের ১.৩০ ঘণ্টার হবে, যেখানে বাংলা-৩০, ইংরেজি-৩০, সাধারণ জ্ঞান-২০ এবং গণিত-২০ নম্বরসহ মোট ০৪টি বিষয়ে প্রশ্ন থাকবে। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।
পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে এবং ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, যেকোনো ধরনের ঘড়ি (ইলেকট্রনিক ঘড়ি, পকেট ঘড়ি, হাত ঘড়ি), মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পুনরায় ডাউনলোড করার সুযোগ রয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ