বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।

পদের নাম: নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক

নির্বাচিত মোট পদসংখ্যা: ২০ জন

যোগদানের তারিখ ও স্থান: নির্বাচিত প্রার্থীদের আগামী ০১/০৭/২০২৬ তারিখের মধ্যে পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা বরাবরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগপত্র সংক্রান্ত তথ্য: প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। যদি কোনো প্রার্থী আগামী ২৮/০৬/২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র না পান, তবে তাঁকে ২৯/০৬/২০২৬ তারিখে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা বরাবর লিখিত আবেদন করে নিয়োগপত্রের কপি সংগ্রহ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন