বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট (৫ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে।
মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার)
সময়: সকাল ১০:০০ টা
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
১. মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। পূর্বের প্রবেশপত্রটিই সঙ্গে আনতে হবে।
২. প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং এক সেট সত্যায়িত ফটোকপি বোর্ডে জমা দিতে হবে।
৩. নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ