কর অঞ্চল-৬, চট্টগ্রাম এর ১২৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ জুন ২০২৬ তারিখ, শুক্রবার সকাল ১০ ঘটিকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্রসমূহ:
১. ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, জাকির হোসেন রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম।
২. চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম।
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
পরীক্ষার্থীদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্রটি অবশ্যই রঙিন প্রিন্ট করে পরীক্ষার সময় সাথে আনতে হবে। ইতোমধ্যেই পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে এ বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ