ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ‘রেকর্ড কিপার’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার স্থান: কক্ষ নং-৮১২, লেভেল-৭, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা-১২০৮।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২০ জুন ২০২৬ তারিখ থেকে ০৮ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী (সকাল ১০টা এবং দুপুর ২টা) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইন আবেদনের মূল কপি ও রঙিন প্রবেশপত্র।
২. জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সকল সনদপত্রের মূল কপি।
৩. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সকল সনদের সত্যায়িত ফটোকপি (১ সেট)।
৪. কোটার সমর্থনে প্রয়োজনীয় সনদের মূল কপি।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ