জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট এবং অধিনস্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের আওতায় জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান ঘোষণা করা হয়েছে।

নিম্নোক্ত পদসমূহের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড)
  • অফিস সহায়ক (২০তম গ্রেড)
  • নিরাপত্তা প্রহরী (২০তম গ্রেড)
  • পরিচ্ছন্নতা কর্মী (২০তম গ্রেড)
  • নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজ) (২০তম গ্রেড)

পরীক্ষার তারিখ: ১৯ জুন ২০২৬

পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা

পরীক্ষার স্থান:

  • রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট
  • কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, জয়পুরহাট

বৈধ প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সহায়তায় ক্ষুদেবার্তা প্রেরণ করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র সহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাটের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন