ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাড়িকো)-এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর): ১৫ জন
২. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ): ২০ জন
পরীক্ষার তথ্য:
উক্ত পদগুলোর লিখিত পরীক্ষা গত ০৬/০১/২০২৪ তারিখে এবং মৌখিক পরীক্ষা ০৫/০৬/২০২৪ থেকে ০৮/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
নিয়োগ সংক্রান্ত তথ্য:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইতোমধ্যে তাদের বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ