বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন একাধিক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের নবম ও দশম গ্রেডের পদের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার আওতাভুক্ত পদসমূহ:
১. হোমইকোনমিস্ট
২. গবেষণা সহযোগী
৩. প্রশিক্ষক
৪. গবেষণা কর্মকর্তা
৫. আইন কর্মকর্তা
৬. পরিসংখ্যান কর্মকর্তা
৭. জেলা কীটতত্ববিদ

পরীক্ষার স্থান ও সময়:
মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, বিপিএসসি ফরম ৫এ (Applicant’s Copy), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং ৩ কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্রের মূল কপি অবশ্যই দাখিল করতে হবে।

বিশেষ নির্দেশনা:
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজনীয় মূল কাগজপত্র ছাড়া কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন