বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান কর্মকর্তা (৯ম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ০১ জন প্রার্থীকে উক্ত পদের জন্য সাময়িকভাবে (Provisionally) মনোনীত করা হয়েছে। কমিশনের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে।
মনোনীত প্রার্থীর আবেদনপত্রের সাথে জমা দেওয়া সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। যদি পরবর্তীতে কোনো তথ্যে ভুল, সনদ জালিয়াতি বা অযোগ্যতা ধরা পড়ে, তবে উক্ত প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মনোনীত প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ