শিল্প মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে মোট ১৪ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (১৪ জন)
যোগদানের তারিখ: নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪/০৬/২০২৬ তারিখের মধ্যে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: অতিরিক্ত সচিব (প্রশাসন), শিল্প মন্ত্রণালয়, ৯১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
চাকরিতে যোগদানের সময় ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট এবং ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনা: নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া যোগদানের সময় সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ