পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগের আওতায় অপেক্ষমাণ প্যানেল হতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)-এ বিভিন্ন পদে সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী ও নির্দেশনা প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) - ০৭ জন
২. সহকারী ব্যবস্থাপক (অর্থ) - ০৩ জন
৩. সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) - ০৬ জন
৪. সহকারী ব্যবস্থাপক (ইলেক্ট্রিক্যাল) - ০৩ জন
৫. সহকারী ব্যবস্থাপক (সিভিল) - ০১ জন
৬. সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার সায়েন্স/সিএসই) - ০২ জন
৭. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) - ০৩ জন
৮. সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম) - ০১ জন
৯. সহকারী ব্যবস্থাপক (টেলিকম) - ০১ জন
স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় তথ্য:
নির্বাচিত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৯টি মেডিক্যাল টেস্ট সম্পন্ন করতে হবে। বিশেষ দ্রষ্টব্য যে, ডোপ টেস্ট (DOPE test) অবশ্যই সরকারি হাসপাতাল বা সরকারি ল্যাবরেটরী হতে সম্পন্ন করতে হবে। অন্যান্য টেস্টগুলো সরকার স্বীকৃত যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে করা যাবে।
উপস্থিত হওয়ার সময় ও স্থান:
মেডিক্যাল টেস্টের রিপোর্টসহ প্রার্থীদের আগামী ১৭ জুন ২০২৬ (বুধবার) তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ০৮:০০ টা হতে বিকাল ০৩:৩০ টা) বিজিএফসিএল-এর মেডিক্যাল বিভাগ, প্রধান কার্যালয়, বিরাসার, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০ ঠিকানায় স্ব-শরীরে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ