পরিকল্পনা বিভাগের ১৩-২০ গ্রেডের ০৪টি ক্যাটাগরিতে মোট ৬৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
২. অফিস সহায়ক
৩. কম্পিউটার অপারেটর
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখ ও সময়:
লিখিত পরীক্ষা আগামী ১২ জুন ২০২৪ (শুক্রবার) তারিখ বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে। পদের ধরন অনুযায়ী পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।

পরীক্ষার কেন্দ্র:
শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৬৫ পদে পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

৬৫ পদে পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ