বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা-এর সম্প্রতি অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
পদের নাম: মেইল অপারেটর এবং টেকনিশিয়ান
মৌখিক পরীক্ষার তারিখ: ০৭, ০৮ এবং ০৯ জুন ২০২৬
মৌখিক পরীক্ষার স্থান: পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা।
পরীক্ষার সময়: নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল ৯:০০ টা এবং দুপুর ১:৩০ টা থেকে পরীক্ষা শুরু হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ প্রদর্শন করতে হবে। এছাড়া সাথে আনতে হবে:
১. সাম্প্রতিক তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২. পরীক্ষার প্রবেশপত্র এবং আবেদনপত্রের কপি (Applicant's Copy)।
৩. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিকত্ব সনদ।
৪. সকল নথিপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ