প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের ১৬-২০তম গ্রেডের ০৭টি ক্যাটাগরির বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচন করা হয়েছে।
উত্তীর্ণ পদের নামসমূহ:
অফিস সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, সহকারী স্টোর কিপার এবং অফিস সহায়ক।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচি যথাসময়ে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া প্রার্থীদের মোবাইল ফোনে টেলিটক কর্তৃক এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার তথ্য জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ