ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব বাজেটের আওতায় কপিইস্ট-কাম-বেঞ্চ সহকারী (১৬তম গ্রেড) পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্তভাবে ২৮ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্বহস্তে পূরণপূর্বক আগামী ১১ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে বা সরাসরি দাখিল করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. স্বহস্তে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম (০৪ কপি)।
২. অনলাইন আবেদনের রঙিন কপি এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (০৪ সেট)।
৩. সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (০৪ কপি)।

কাগজপত্র জমা দেওয়ার স্থান: পরিচালক (প্রশাসন), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা-১২০৮।

উল্লেখ্য যে, নির্দিষ্ট তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরমসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে আগ্রহী নন বলে গণ্য করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চূরান্ত ফলাফল প্রকাশ