ভূমি আপীল বোর্ডের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে ০১ (এক) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
প্রয়োজনীয় নির্দেশনাবলী:
নির্বাচিত প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম যথাযথভাবে পূরণপূর্বক প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আগামী ০৪/০৬/২০২৬ তারিখের মধ্যে সচিব, ভূমি আপীল বোর্ড, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (০৪ সেট)।
২. জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি (০৪ সেট)।
৩. সদ্য তোলা ০৪ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৪. ভূমি আপীল বোর্ডের ওয়েবসাইট হতে সংগৃহীত এবং স্বহস্তে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম (০৪ সেট)।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগের সুপারিশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ