বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-র আওতাধীন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম: পোস্টম্যান এবং মেইল ক্যারিয়ার
পরীক্ষার তারিখ: ১৯ মে, ২০ মে এবং ২২ মে ২০২৬
পরীক্ষার সময় ও স্থান: বিজ্ঞপ্তিতে উল্লিখিত রোল নম্বর ও তারিখ অনুযায়ী সকাল ০৯:০০ ঘটিকা এবং দুপুর ০২:০০ ঘটিকায় 'সভাকক্ষ, পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় (২য় তলা), মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-১০০০' এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন আবেদনের রঙিন প্রিন্ট কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি বোর্ডে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ