প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্তসংকেত পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১-২০তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
নির্বাচিত প্রার্থী: বিভিন্ন পদে মোট ০৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২০ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০টায় উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে।
উপস্থিতির স্থান: গুপ্তসংকেত পরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শের-ই-বাংলা নগর, ঢাকা।

নির্বাচিত প্রার্থীদের অনুকূলে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিয়োগপত্র প্রেরণ করা হবে। উল্লেখ্য যে, আবেদনপত্রে প্রদত্ত তথ্য বা দাখিলকৃত সনদে কোনো ত্রুটি থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের চূড়ান্ত ফলাফল প্রকাশ