ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
মোট পদসংখ্যা: ১,০১৭টি
পরীক্ষার তারিখ: ১৫ মে ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত
পরীক্ষার স্থান: ঢাকা শহরের নির্ধারিত ৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
- প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিলম্বে উপস্থিত হলে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
- পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ডিজিটাল কার্ড বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ