জনস্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা-এর ১৪ থেকে ১৬ গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ০৯ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৩২ জন
২. সিনিয়র মেকানিক: ১০ জন
৩. ড্রাইভার: ২৫ জন
৪. লাইব্রেরীয়ান: ০৭ জন
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫১ জন
৬. স্টোর কিপার: ১৯ জন
৭. ক্যাশিয়ার: ০৭ জন
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ