ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এবং পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে দেওয়া হলো:
মোট শূন্য পদ: ১,০১৭টি
পদের নামঃ সিনিয়র অফিসার (সাধারণ)
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: ১৫ মে ২০২৬, শুক্রবার
পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত (১ ঘণ্টা)
পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন:
১. প্রিলিমিনারি (MCQ): মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান (আর্থিক ও ব্যাংকিং), অ্যানালিটিক্যাল স্কিল এবং আইসিটি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
২. লিখিত পরীক্ষা: প্রিলিমিনারিতে উত্তীর্ণদের জন্য ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
- পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
- প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, কার্ড) বা কাগজপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
- পরীক্ষা কেন্দ্রের নাম ও আসন বিন্যাস যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ