স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকায় বাছাই ও লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পদের নাম: সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড)

নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ০২ জন

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে অপেক্ষমাণ তালিকায় থাকা ০২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরে টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়ে বিষয়টি অবহিত করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ