চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগের আওতাধীন একটি স্থায়ী পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মোট ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত এবং ২০ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

পরীক্ষার তথ্য: উক্ত পদের লিখিত পরীক্ষা ২৩/০৪/২০২৬ তারিখে, ব্যবহারিক পরীক্ষা ২৪/০৪/২০২৬ তারিখে এবং মৌখিক পরীক্ষা ০২/০৫/২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

নিয়োগপত্র ও যোগদান: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে আগামী ০৭/০৫/২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র ইস্যু করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ