চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৭/১১/২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পরীক্ষার তারিখ: ০৮ মে ২০২৬

পরীক্ষার সময়: শুক্রবার সকাল ১০:০০ টা

পরীক্ষার কেন্দ্র: প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:

  • পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে মূল প্রবেশপত্র সাথে আনতে হবে।
  • পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • পরীক্ষার হলে কোনো প্রকার স্মার্ট ঘড়ি, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।
  • আবেদনকারীকে উত্তরপত্রে আবেদনের সময় ব্যবহৃত একই স্বাক্ষর প্রদান করতে হবে এবং কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ